ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

আওয়ামী লীগ সরকারের নির্যাতনের পরও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সরকারের নির্যাতনের পরও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি: মির্জা ফখরুল

  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারসহ বিএনপির নেতাকর্মীদের ওপর ‘নির্যাতনের স্টিমরোলার’ চালানো হলেও তিনি কখনোই জনগণ থেকে বিচ্ছিন্ন হননি। দেশের মানুষই তার শক্তির উৎস—এমন মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিক দেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এখন এমন এক অবস্থা তৈরি হয়েছে—কেউ কাউকে সম্মান করছে না। নৈরাজ্য, মব ভায়োলেন্স ও ভাঙচুরের মতো ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এভাবে কোনো দেশে আইনের শাসন চলতে পারে না। কার্যকর আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন একটি গ্রহণযোগ্য পার্লামেন্ট নির্বাচন।” অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, জেলাভিত্তিক কৃষি ও শিল্পকে সমন্বিত কাঠামোর আওতায় আনতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে। তবে জাতি হিসেবে এখনো দায়িত্বশীল ভূমিকা পালনে ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে। ব্যক্তিগত ও দলীয় আদর্শের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা কখনও রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করিনি। নতুন বাড়ি করিনি—বরং জমি বিক্রি করে দলের জন্য কাজ করেছি। জনগণের কল্যাণ ছাড়া আমাদের রাজনীতির আর কোনো লক্ষ্য নেই।” তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান—কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করে দেশের স্বার্থে সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। মতবিনিময় সভায় জেলার ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের নির্যাতনের পরও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫