ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

গাবতলীতে ‘কমপ্লিট শাটডাউন’ কার্যকর হয়নি, সড়কে কঠোর তল্লাশী

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা — প্রিন্ট ভার্সন 

 গাবতলীতে ‘কমপ্লিট শাটডাউন’ কার্যকর হয়নি, সড়কে কঠোর তল্লাশী

রাজধানীর গাবতলী এলাকায় শেখ হাসিনার রায়কে ঘিরে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’-এর তেমন কোনো প্রভাব পড়েনি। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই গাবতলী, মোহাম্মদপুর, বেড়িবাঁধ ও আমিনবাজার ঘুরে দেখা গেছে—সড়ক স্বাভাবিক, তবে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে চলছে প্রতিটি গাড়িতে কড়া তল্লাশী। র‌্যাবের টহলও ছিলো চোখে পড়ার মতো। সকাল থেকে গাবতলী ট্রাফিক বক্স এলাকার বিপরীত লেনে সাভার দিক থেকে আসা প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশী করছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। ট্রাফিক সার্জন আব্দুল্লাহ আল মামুন বলেন, “শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে এমন তল্লাশী করা হচ্ছে। তবে সকাল থেকে গাড়িগুলোতে আসা যাত্রীদের মধ্যে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি।” সাভার থেকে জরুরি কাজে ঢাকায় আসা মোটরসাইকেল আরোহী নাজমুল ইসলাম জানান, “গাবতলীতে এমন দৃশ্য দেখতে হবে কল্পনাও করিনি। ভাবছিলাম লকডাউনের কারণে ঢাকায় ঢুকতে পারব না।” পাঠাও চালক উজ্জল প্রায় ঘণ্টাখানেক যাত্রী ছাড়া বসে থাকা অবস্থায় বলেন, “যাত্রী পাওয়া যাচ্ছে না। কেন এমন অবস্থা বুঝতেছি না। তবে বাস, প্রাইভেট তো ঠিকই চলছে।” লাভলী পরিবহণের হেলপার সুজন বলেন, “সকাল থেকে বাসে দায়িত্ব পালন করছি। ভাবছিলাম বাস চলবে না, কিন্তু সে অবস্থা আর নাই। মানুষ এখন লকডাউন মানে না ভাই। পেটে তো খিদা।” এদিন সকাল থেকেই গাবতলী ও আমিনবাজার সড়কে র‌্যাবের টহল ছিল সক্রিয়। বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরাও। তবে এখন পর্যন্ত এসব এলাকায় বিজিবির টহল চোখে পড়েনি।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

গাবতলীতে ‘কমপ্লিট শাটডাউন’ কার্যকর হয়নি, সড়কে কঠোর তল্লাশী

আপডেট সময় ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫