ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে রাজপথে নামতে দেব না: মামুনুল হক
-
Reporter Name - আপডেট সময় ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- ২০৫ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার
আগামী ১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে বাংলার রাজপথে নামতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, “যদি কেউ ওইদিন রাজপথে নামার অপচেষ্টা চালায়, আমরা তাদের রাজপথেই মোকাবিলা করবো ইনশাআল্লাহ।”
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে সমমনা আট রাজনৈতিক দলের যৌথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মামুনুল হক বলেন, “ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি—বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ‘৭২-এর বাকশালপন্থী, আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী। আজ দেশের প্রতিটি রাজনৈতিক দল ও পক্ষকে আমি আহ্বান জানাই—আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনি কি জুলাই বিপ্লবের পক্ষে, না কি ৭২-এর বাকশালপন্থী?”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত। এই বিপ্লবের রূপরেখা নির্ধারণের জন্যই জুলাই সনদ প্রণীত হয়েছে। এটি কেবল কোনো কাগজ নয়, বরং আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা। তাই আমরা দাবি করছি—অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে চূড়ান্ত স্বীকৃতি দিতে হবে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “জুলাই সনদকে গণভোট ব্যতীত বাস্তবায়নের চেষ্টা হলে জুলাই বিপ্লবপন্থীরা তা বরদাশত করবে না। এই সনদ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত—এটি বাংলার মাটিতে উপেক্ষিত হতে পারে না।”
জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে মামুনুল হক বলেন, “জুলাই সনদের গণভোট নিয়ে বিরোধিতার কোনো যুক্তি নেই। যারা এটি ঠেকাতে চাইছে, তারা আবারও দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।”
সমাবেশে তিনি আহ্বান জানান, “রাজনৈতিক মতভেদ থাকলেও এখন দরকার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া। নির্বাচনে কে কাকে ভোট দেবে, সেটি পরে ভাবা যাবে; এখন প্রয়োজন সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “আগামী ১৩ তারিখে জুলাই সনদের গণভোট বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি। যদি সরকার জনগণের দাবি না বোঝে, আমরা সেই ভাষাতেই জবাব দেব—যে ভাষায় তারা বুঝে। ইনশাআল্লাহ, আমরা প্রস্তুত।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই), নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























