ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই বৈঠক— প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই বৈঠক— প্রধান উপদেষ্টার প্রেস উইং ‎স্টাফ রিপোর্টারঃ ‎অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার (২২ অক্টোবর) সাক্ষাৎ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ‎রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে জামায়াত ও প্রধান উপদেষ্টার দফতর উভয় সূত্র। বৈঠকে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। দলীয় সূত্র জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের এই বৈঠক হবে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে।”

অন্যদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও জানানো হয়েছে— “চলমান রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।”

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে শুরু হওয়া এই ধারাবাহিক সংলাপ দেশের আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎🗞️ জেটিভি নিউজ বাংলা | ২২ অক্টোবর ২০২৫

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই বৈঠক— প্রধান উপদেষ্টার প্রেস উইং

আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫