ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
রাজনীতি এখন রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে : মির্জা ফখরুল
-
Reporter Name - আপডেট সময় ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- ১৮৩ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা ডেস্ক
🌐 jtvnewsbangla.tv
ছবি,সংগৃহীত
রাজনীতি এখন রাস্তায় নয়, সংসদকেন্দ্রিক হতে হবে
—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফখরুল বলেন, “আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। এক বছরের মধ্যে সব ঠিক করা কারও পক্ষেই সম্ভব নয়। এখন দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর উচিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা পার্লামেন্টকে শক্তিশালী করা। সব কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে।”
তিনি আরও বলেন, “এটা না করলে পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না। পৃথিবীর যেসব দেশে সংসদীয় গণতন্ত্র সফল হয়েছে, সেখানে পার্লামেন্টই রাজনীতির কেন্দ্রবিন্দু।”
বিএনপি মহাসচিব বলেন, “রাস্তা থেকে উঠে সংসদে আসতে হবে। ৫০ বছর তো আমরা রাস্তায়ই আছি। এখন গণতন্ত্রকে সাংস্কৃতিক রূপ দিতে হবে। এজন্য সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে। পার্থক্য ও দূরত্ব দূর করে অর্থবহ নির্বাচন আয়োজন করতে হবে।”
তিনি বলেন, “একটা অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। যারা নির্বাচিত হবেন তারা যেন সংসদকে প্রাণবন্ত, অর্থবহ ও জনগণের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রূপ দেন—এটাই আমাদের প্রত্যাশা।”
গতকাল স্বাক্ষরিত জুলাই সনদ প্রসঙ্গেও ফখরুল বলেন, “এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ঘটনা। রাষ্ট্র কাঠামো সংস্কার, রাজনৈতিক স্বচ্ছতা এবং গণতান্ত্রিক কৃষ্টি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গে বলেন, “সংসদ ভবনের সামনে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মতো ঘটনা গণতন্ত্রকে সহায়তা করে না। এখন সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। অন্তবর্তীকালীন সরকার যতটুকু সম্ভব ভালো কাজ করার চেষ্টা করছে, কিন্তু এক বছরের মধ্যে ১৫ বছরের জঞ্জাল শেষ করা সম্ভব নয়।”
সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা করেন গঠিত নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন।
নির্বাচনে মঞ্জুরুল ইসলাম মঞ্জু সভাপতি এবং হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমসহ পানি উন্নয়ন বোর্ড ও শ্রমিক নেতারা।
ফখরুল শ্রমিকদের দাবি-দাওয়ার প্রতি বিএনপি ও নিজের সমর্থনের কথাও ব্যক্ত করেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























