ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে,চাকসু

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তালাত মাহমুদ, চট্রগ্রাাম,

ছবি, সংগৃহীত

‎নির্বাচিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) অ্যাকাডেমিক ক্যাম্পাসে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় আইটি ভবনে ভোট দিতে এসে এ মন্তব্য করেন তিনি।

শিবিরের জিএস প্রার্থী বলেন, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করলে আমি শিক্ষার্থীবান্ধব কাজ করব ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের কল্যাণেই আমরা কাজ করে যাব। একটা স্বপ্নের সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে আমি কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাকাডেমিক ক্যাম্পাসে পরিণত করব। ভোট শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত অধিকার। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবেন তাকেই নির্বাচিত করবেন।

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চাকসু নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে ব্যাপারে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছে।

‎নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিক বলেন, আমরা ৯টা থেকে ভোটের প্রক্রিয়া শুরু করেছি। পোলিং এজেন্টদের ব্যালেট বক্স দেখানো এসব শুরু হয়েছে ৯টায়।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে,চাকসু

আপডেট সময় ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫