ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ডিবি পুলিশ পরিচয়ে গার্মেন্টসের ২৫ লক্ষ টাকা ডাকাতি, নয় ডাকাত গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

স্টাফ রিপোর্টার, সাভার:

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে তৈরি পোশাক কারখানার ২৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় নয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার গভীর রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান।

ডিবি সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস কর্তৃপক্ষের ২৫ লক্ষ টাকা নিয়ে কর্মীরা তুরাগ এলাকা দিয়ে ফেরার পথে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একদল ডাকাত তাদের গাড়ি থামিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।

‎ঘটনার পর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে মামলাটি ছায়া তদন্তে নেয় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পরিচালিত অভিযানে নয়জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন — শহিদুল ইসলাম (ডাকাত সরদার), সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন।

অভিযানে ডাকাতদের কাছ থেকে ৫ লক্ষ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‍্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, “গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাও রয়েছে।”

‎তিনি আরও বলেন, “আটক আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতি হওয়া অবশিষ্ট ২০ লক্ষ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ডিবি পুলিশ পরিচয়ে গার্মেন্টসের ২৫ লক্ষ টাকা ডাকাতি, নয় ডাকাত গ্রেফতার

আপডেট সময় ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫