ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর উদ্যোগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, গাড়িতে গ্যাস নেই—বাসাবাড়িতেও জ্বলছে না চুলা বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে থমকে গেছে শিল্পের চাকা, বন্ধ শত শত কারখানা পিএসআর ও টিআইএন সনদ যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট, বন্ধ ১৭১ শিল্পকারখানা | কর্মহীন লক্ষাধিক শ্রমিক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পর মন্ত্রণালয়ে জরুরি রদবদল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

জেটিভি নিউজ বাংলা তারিখ: ১৬ আগস্ট ২০২৬ ইং,রবিবার, সময়ঃ বেলা ০১:২৭ মিনিট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন ঐতিহাসিক সাফল্য অর্জন করল টাইগাররা। বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। জেটিভি নিউজ বাংলা 

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

আপডেট সময় এই মাত্র