ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ পাঠ করাবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল কাতার বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছে কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে তেজগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে যৌথ অভিযান রাজস্ব আদায়ে করদাতাদের ওপর চাপ নয়, সহযোগিতা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস প্রশ্নফাঁসের মামলায় পিএসসির প্রোগ্রামার কৌশিক দেবনাথ কারাগারে বিএনপি সরকারের ছয় মাস: অগ্রগতির দাবি, সামনে বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচে কনডমের বিজ্ঞাপন, তদন্ত দাবি সাবেক ক্রিকেটার কীর্তি আজাদের

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৫ জুলাই ২০২৬ ইং সময়: বিকাল ০৩:৪৬ মিনিট।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচারের সময় কনডমের বিজ্ঞাপন প্রচারকে কেন্দ্র করে তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য কীর্তি আজাদ। বিষয়টিকে তিনি প্রাপ্তবয়স্কদের উপযোগী বিজ্ঞাপন হিসেবে উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদ বলেন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি পরিবার-পরিজন এবং শিশু-কিশোরদের নিয়ে অনেকেই সরাসরি দেখছিলেন। এমন সময় ম্যাচ সম্প্রচারের বিরতিতে ডিউরেক্স ব্র্যান্ডের কনডমের বিজ্ঞাপন প্রচার হওয়ায় তা অপ্রত্যাশিত ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ভারতে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় এবং এটি বহু পরিবার একসঙ্গে উপভোগ করে। তার দাবি অনুযায়ী, ম্যাচ চলাকালে প্রায় ৪৪ কোটি দর্শক টেলিভিশনের পর্দায় যুক্ত ছিলেন। এমন পরিস্থিতিতে ওভারের মধ্যবর্তী বিরতিতে বারবার এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা উপযুক্ত নয় বলেও মত দেন তিনি। এ ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কীর্তি আজাদ।   জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচে কনডমের বিজ্ঞাপন, তদন্ত দাবি সাবেক ক্রিকেটার কীর্তি আজাদের

আপডেট সময় ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬