ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী ২৮ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ ২০ জুন ২০২৬ ইং | সময় : দুপুর ১২:৩৯ মিনিট।

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী ২৮ জন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ জুন একদিনের সরকারি সফরে তিনি মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশে রওনা হবেন। দুই দেশ মিলিয়ে মোট ছয় দিনের সফরে থাকবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন। সফর শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানিয়েছেন, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন ২৭ জন এবং চীন সফরে থাকবেন ২৮ জন। সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকেলে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরের আনুষ্ঠানিক কর্মসূচি মূলত ২২ জুন অনুষ্ঠিত হবে। এরপর মালয়েশিয়া সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়া ও চীন—দুই দেশের সফরই কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া সফর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার নিয়ে ইতিবাচক অগ্রগতির খবর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী ২৮ জন

আপডেট সময় ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬