ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

দিল্লি বিমানবন্দরে হয়রানির অভিযোগ, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৫ জুন ২০২৬ ইং, সোমবার সময়: সকাল ০৮:৪৭  মিনিট

দিল্লি বিমানবন্দরে হয়রানির অভিযোগ, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দিল্লিতে পৌঁছে ইমিগ্রেশন জটিলতা ও হয়রানির অভিযোগে দেশে ফিরে এসেছেন তিনি। রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে হেনস্তার শিকার হতে হয় বলে জানিয়েছে সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও দিল্লিতে থাকা কূটনৈতিক সূত্র। এদিকে, কিছু গণমাধ্যমে ডা. জাহেদ উর রহমানকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশিত হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি আটক হননি। বরং ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও হয়রানির মুখে পড়ার পর স্বেচ্ছায় ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সূত্র জানায়, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে তিনি সাধারণ পাসপোর্ট ব্যবহার করে প্রবেশের চেষ্টা করেন। যদিও তার কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ ছিল, তিনি তা নেননি। তবে ভারতীয় কর্তৃপক্ষের প্রবেশ-সংক্রান্ত তালিকায় তার পাসপোর্টে বিধিনিষেধ (রেস্ট্রিকশন) থাকায় ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। জানা গেছে, ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে ডা. জাহেদ উর রহমানকে বসিয়ে রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি বিরক্ত হয়ে নিজের পাসপোর্ট ফেরত চান। পরবর্তীতে হয়রানির শিকার হওয়ায় তিনি দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন এবং দেশে ফিরে আসেন। এ ঘটনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করেন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে প্রবেশের অনুরোধ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করে দেশে ফেরত আসেন।    

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

দিল্লি বিমানবন্দরে হয়রানির অভিযোগ, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আপডেট সময় ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬