ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

শাহাদাতবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা ও দোয়া কর্মসূচি

জিয়ানগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে মানুষের ঢল, ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা ও দোয়া কর্মসূচি

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০১ জুন ২০২৬ ইং| সময়: রাত ১০:৪৪ মিনিট সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে অবস্থিত তার প্রথম সমাধিতে সর্বস্তরের মানুষের ব্যাপক সমাগম ঘটে। শনিবার (৩০ মে) দুপুরে পুষ্পস্তবক অর্পণ, শোক র‍্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দিবসটি উপলক্ষে জিয়ানগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়। তিনি আরও বলেন, তৎকালীন সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর তার মরদেহ গুম করার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে তার প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের ধারা বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলছে বলেও মন্তব্য করেন তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সময়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দিনটি একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৫ বছর ধরে তারা এই মাজারে নিয়মিত আসছেন এবং যেকোনো রাষ্ট্রীয় কর্মসূচি ঢাকা শহরে অনুষ্ঠিত হলেও তা শুরুর আগে এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিগত সরকারের সময়কার প্রতিবন্ধকতার প্রসঙ্গ তুলে হুমাম কাদের চৌধুরী বলেন, কয়েক বছর আগেও তারা যখন এখানে দোয়া ও ফুল দিতে আসতেন, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেওয়া হতো। ফলে রাতের আঁধার কিংবা ফজরের সময় এসে দোয়া করতে হতো এবং হামলার আশঙ্কা নিয়ে থাকতে হতো। যারা সে সময় হামলা চালিয়েছিল, তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। দেশের প্রথম সারির এই মুক্তিযোদ্ধার কবরের সামনে দাঁড়িয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী জীবিত থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করা হয়। এ উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সংসদ সদস্য, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এবং তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী রাঙ্গুনিয়ার জিয়ানগরে সমবেত হন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

শাহাদাতবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা ও দোয়া কর্মসূচি

আপডেট সময় ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬