ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ রাষ্ট্র হতো: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম

জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ রাষ্ট্র হতো: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

তারিখ | ৩০ মে ২০২৬ ইং | শনিবার | সময় : ০৬:০৪ মিনিট। 

অসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা না হলে বাংলাদেশ আজ অত্যন্ত সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি বলেন, দেশবাসীর যেসব সমস্যা ছিল, তার অনেকগুলোরই সমাধান জিয়াউর রহমান করতে সক্ষম হতেন। শনিবার (৩০ মে) চার দিনের ভোলা সফরের শেষ দিন সকালে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই দিনে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে। তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ অনুসরণ করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এবং জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে। একইসঙ্গে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণে বিএনপির নেতা তারেক রহমানও অনুপ্রাণিত হয়েছেন বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, পিতা-মাতার আদর্শ অনুসরণ করে তারেক রহমান দেশকে উন্নয়নের পথে পরিচালিত করতে সক্ষম হবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক যোগাযোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান আজ শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশকে পরিচালিত করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে। বিএনপির কঠিন সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত ১৬ বছরে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানা অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বহু দুঃসময় অতিক্রম করেও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী এবং দেশের বাইরেও তার রাষ্ট্রনায়কোচিত দক্ষতার পরিচিতি ছড়িয়ে পড়েছিল। তিনি জানান, মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা ঐক্যবদ্ধভাবে তাকে আল কুদস কমিটির সদস্য নির্বাচিত করেন। তার ভাষায়, মুসলিম বিশ্বের মধ্যে বিরোধ ও মতপার্থক্য নিরসনে জিয়াউর রহমানকে রাষ্ট্রনায়করা বেছে নিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য একটি বড় গৌরবের বিষয়। এ সময় তিনি জিয়াউর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের অর্জন সম্পর্কেও স্মৃতিচারণ করেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীরসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ রাষ্ট্র হতো: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম

আপডেট সময় ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬