ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

নির্বাচনি ব্যয়ে ২৩ লাখ: ঢাকা-১৭ আসনে জয়ী তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

📺 জেটিভি নিউজ বাংলা

তারিখ :৩১ মার্চ ২০২৬ | ⏰ রাত ১২ টা ৩৩ মিনিট।

🟥 নির্বাচনি ব্যয়ে ২৩ লাখ: ঢাকা-১৭ আসনে জয়ী তারেক রহমান

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী প্রার্থী তারেক রহমানের নির্বাচনি ব্যয়ের হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ মার্চ) জমা দেওয়া রিটার্ন থেকে এ তথ্য জানা যায়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার দাখিল করা হিসাব অনুযায়ী, নির্বাচনে মোট ২৩ লাখ টাকা ব্যয় করেছেন তিনি। রিটার্ন বিশ্লেষণে দেখা যায়, প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। পরিবহন খাতে খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা এবং জনসভা আয়োজনের পেছনে ব্যয় হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া নির্বাচনি ক্যাম্প পরিচালনায় খরচ করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এজেন্ট ও অন্যান্য স্টাফ খাতে, যেখানে খরচ হয়েছে ৯ লাখ ৮৪ হাজার টাকা। পাশাপাশি আবাসন ও প্রশাসনিক খাতে ব্যয় হয়েছে ৬৬ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার জন্য খরচ করা হয়েছে ৫০ হাজার টাকা। ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটার প্রতি ১০ টাকা—যেটি বেশি হয়, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারেন। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুসারে, নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে হলফনামাসহ নির্ধারিত ফরমে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক।

📌 নির্বাচন কমিশনের নির্ধারিত সীমার মধ্যেই তারেক রহমানের এই ব্যয় হয়েছে বলে রিটার্নে উল্লেখ করা হয়েছে

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

নির্বাচনি ব্যয়ে ২৩ লাখ: ঢাকা-১৭ আসনে জয়ী তারেক রহমান

আপডেট সময় ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬