জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০২৬
সময়: সকাল ১১:১৪ এএম।
নির্বাচনী এলাকায় ধুমপান মুক্ত পরিবেশ রাখার নির্দেশ,ইসি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে দেশের সকল ভোটদান কেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশনামূলক চিঠি দেশের সকল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের ফলে ভোটারদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...