ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ভেনেজুয়েলার পর কিউবাকে লক্ষ্য করার ইঙ্গিত ট্রাম্পের, নতুন সংকটের আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার পর কিউবাকে লক্ষ্য করার ইঙ্গিত ট্রাম্পের, নতুন সংকটের আশঙ্কা জেটিভি নিউজ বাংলা, আন্তর্জাতিক ডেস্ক,  ৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৪:২০ পিএম। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার প্রতিবেশী দেশ কিউবাকে ঘিরে কড়া হুমকির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে দেশটির জনগণকে ‘সাহায্য’ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা অভিযান কিউবার জন্যও একটি বার্তা হওয়া উচিত। তাঁর ভাষায়, “আমার মনে হয় কিউবা এমন একটি বিষয়ে পরিণত হতে যাচ্ছে, যা নিয়ে শেষ পর্যন্ত আমাদের কথা বলতে হবে। কারণ, কিউবা এখন একটি ব্যর্থ রাষ্ট্র।” কিউবার জনগণকে সহায়তা করার ইচ্ছার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিউবার ভেতরে থাকা সাধারণ মানুষ এবং কিউবা থেকে বিতাড়িত হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের পাশে দাঁড়াতে চায়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা। ভেনেজুয়েলা ও কিউবাকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘সমস্যা’ উল্লেখ করে তিনি বলেন, “আমি যদি হাভানায় থাকতাম এবং সরকারের অংশ হতাম, তাহলে অন্তত কিছুটা হলেও চিন্তিত হতাম।” ট্রাম্পের এই মন্তব্যকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক থিংক ট্যাংক ভালদাই ডিসকাশন ক্লাব–এর সদস্য আন্দ্রে কর্তুনভ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কিউবা আরও প্রযুক্তিগত ও সামরিক সহায়তার জন্য রাশিয়ার দ্বারস্থ হতে পারে। একই সঙ্গে মস্কোও কিউবাকে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিতে আগ্রহী হতে পারে। লাতিন আমেরিকায় মার্কিন সামরিক হস্তক্ষেপের ইতিহাস নতুন নয়। ১৯৬১ সালে ফিদেল কাস্ত্রোকে উৎখাতের লক্ষ্যে চালানো ব্যর্থ ‘বে অব পিগস’ অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। পরবর্তীতে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি আবারও কিউবার দিকে আগ্রাসী নীতি নেয়, তাহলে হাভানা ফের ঐতিহাসিক মিত্র মস্কোর ঘনিষ্ঠ হতে পারে। এতে নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে।     সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমস, আল–জাজিরা, ইকোনমিক টাইমস, ফক্স নিউজ   — জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ভেনেজুয়েলার পর কিউবাকে লক্ষ্য করার ইঙ্গিত ট্রাম্পের, নতুন সংকটের আশঙ্কা

আপডেট সময় ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬