ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে! ঈদের খুনসুটি নাকি ‘অতিরিক্ত আবেগ’—ট্রলে সরব নেটদুনিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২২ মার্চ ২০২৬ | সময়: ১১:৫০ মিনিট।

কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে! ঈদের খুনসুটি নাকি ‘অতিরিক্ত আবেগ’—ট্রলে সরব নেটদুনিয়া

বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের এক অনানুষ্ঠানিক মুহূর্তকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস ও ভুটানের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। অনেকেই পরিবারসহ অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া ইউনিসেফ ও ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে ডা. শফিকুর রহমানকে অতিথিদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা ও খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি কূটনীতিকদের সঙ্গে কোলাকুলি করছেন, কারও কপালে চুম্বন দিচ্ছেন এবং খাবার টেবিলে বসা এক কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরছেন। এ সময় উপস্থিত কূটনীতিকদের অনেকেই বিষয়টি উপভোগ করতে দেখা যায়। তবে বিকাল থেকেই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। একপক্ষ ঘটনাটিকে অস্বস্তিকর ও অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করছেন, অন্যদিকে আরেকপক্ষ এটিকে ঈদের স্বাভাবিক আনন্দঘন পরিবেশের অংশ হিসেবে দেখছেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি স্বাভাবিকভাবেই দেখা উচিত। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জানান, ঈদের দিনে এমন আন্তরিকতা ও হাসিঠাট্টা স্বাভাবিক। তবে যদি কোনো আচরণ কারও কাছে দৃষ্টিকটু মনে হয়ে থাকে, সে বিষয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথাও জানান তিনি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে, যেখানে কেউ দেখছেন সৌহার্দ্যের প্রকাশ, আবার কেউ তুলছেন আচরণগত প্রশ্ন।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে! ঈদের খুনসুটি নাকি ‘অতিরিক্ত আবেগ’—ট্রলে সরব নেটদুনিয়া

আপডেট সময় ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬