ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর: পুলিশ সুপার মিজানুর রহমান
-
Reporter Name - আপডেট সময় ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- ১২৬ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা,নিজস্ব প্রতিবেদক | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর: পুলিশ সুপার মিজানুর রহমান
ঝালকাঠির নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সরকারি নীতির বাইরে কিছুই বুঝি না। সিরাত্বাল মুস্তাকিম পথে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।”
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, হাফপ্যান্ট পরে মোটরবাইক চালানো, ইভটিজিং ও কিশোর গ্যাং—সবই একই ধরনের অপরাধ। এসব অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কের পাশে কাঠের ব্যবসাসহ সমস্ত অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি জানান, তার সরকারি ফোন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যে কেউ সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন। প্রাপ্ত তথ্য বা অভিযোগ শতভাগ গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ডিআইও-১ পরিদর্শক মোস্তফা কামাল হায়দার, ডিবি পরিদর্শক তৌহিদুজ্জামান।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, যুগ্ম সম্পাদক ও শতকণ্ঠ স্টাফ রিপোর্টার মো. আতিকুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি অ্যাডভোকেট মানিক আচার্য, চ্যানেল ২৪ প্রতিনিধি রতন আচার্য, বাংলাদেশ প্রতিদিনের রেজাউল করীমসহ অনেকে।
— জেটিভি নিউজ বাংলা
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























