ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

হাসিনার মামলা না লড়ার ঘোষণা—রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পান্নাকে ট্রাইব্যুনালে তলব”

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

ডেস্ক,

“হাসিনার মামলা না লড়ার ঘোষণা—রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পান্নাকে ট্রাইব্যুনালে তলব”

  নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০১:৪৪  পিএম   ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলা না লড়ার ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় আইনজীবী জেড আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দ্রুত ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অপর সদস্য ছিলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। গত ২৩ নভেম্বর গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে পান্নাকে নিয়োগ দিয়েছিল সরকার। কিন্তু ২৭ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভিডিও বার্তা দিয়ে তিনি ঘোষণা দেন— “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।” পান্না জানান, নিয়োগপত্র হাতে পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। তবে তিনি আরও বলেন, শেখ হাসিনার মামলা থেকে সরে দাঁড়ালেও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইন সহায়তা প্রদান অব্যাহত রাখবেন। বিশেষ করে তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের মামলায় লড়াই করার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে ট্রাইব্যুনালের বিচারক ও বিচার সংশ্লিষ্ট ১৮টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে বলে আদালতকে জানিয়েছে বিটিআরসি— জেটিভি নিউজ বাংলা
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

হাসিনার মামলা না লড়ার ঘোষণা—রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পান্নাকে ট্রাইব্যুনালে তলব”

আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫