ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

দুই বছরের আগ্রাসনে গাজায় ধ্বংস দুই লাখ ৮২ হাজারের বেশি ঘরবাড়ি – ইউএনআরডব্লিউএ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, আন্তর্জাতিক

দুই বছরের আগ্রাসনে গাজায় ধ্বংস দুই লাখ ৮২ হাজারের বেশি ঘরবাড়ি – ইউএনআরডব্লিউএ

ফিলিস্তিনের গাজায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে দুই লাখ ৮২ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। শীতের আগে ঘরবাড়িহীন হয়ে পড়ায় লাখো মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী তাঁবুতে, যেখানে তারা গাদাগাদি অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইউএনআরডব্লিউএ জানায়, মানবিক প্ল্যাটফর্ম ‘শেল্টার ক্লাস্টার’ থেকে পাওয়া হিসাব অনুসারে এই বিপুল পরিমাণ ঘরবাড়ি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্ল্যাটফর্মটি ইউএনআরডব্লিউএ, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত। সংস্থাটি এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, মৌলিক চাহিদা পূরণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতেও হিমশিম খাচ্ছেন তাঁবুতে থাকা গাজার মানুষ। সংকীর্ণ জায়গায় ঠাসাঠাসি করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে পরিবারগুলোকে। এদিকে গত ১০ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের অব্যাহত হামলা এ সমঝোতাকে কার্যত অকার্যকর করে তুলেছে। প্রতিদিনের আক্রমণে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন, পাশাপাশি খাবার ও চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশেও বড় বাধার সৃষ্টি হচ্ছে। গাজায় চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

দুই বছরের আগ্রাসনে গাজায় ধ্বংস দুই লাখ ৮২ হাজারের বেশি ঘরবাড়ি – ইউএনআরডব্লিউএ

আপডেট সময় ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫