ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১৬০০ গাছের চারা বিতরন
-
Reporter Name - আপডেট সময় ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- ২৫৯ বার পড়া হয়েছে
পাংশা প্রতিনিধি ঃ মাসুদ রেজা শিশির:
রাজবাড়ীর কালুখালীতে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) উন্নয়ন মূলক কর্মকান্ডের অংশ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ রোপন এবং পরিচর্যায় উৎসাহিত করণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালুখালী উপজেলার ৪ টি ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ২ টি সর্বমোট ৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় হতে ৫ম শ্রেনীর সকল শিক্ষার্থীদের মাঝে ১টি বনজ ও ১টি ফলজ সর্বমোট ১৬০০ টি গাছের চারা বিতরন কার্যক্রম শুরু করেছে।
এবং প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী প্রতিটি স্কুলে ১টি গ্রিন ক্লাব স্থাপন করা হবে যেখানে শিক্ষার্থীরা চারা রক্ষনাবেক্ষন সম্পর্কে ধারনা লাভ করবে, সহপাঠিদের গাছের চারার অবস্থার কথা জানবে এবং আরএসইউএফ প্রতিনিধিকে অবহিত করবে। এতে করে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রক্ষনাবেক্ষন, এর প্রতি মমত্ব এবং ওনারশীপ তৈরী হবে। আরএসইউএফ এর একজন প্রতিনিধি নিয়মিত স্কুলের গ্রীন ক্লাবের সদস্যদের সাথে কথা বলবে পাশাপাশি প্রয়োজনে শিক্ষার্থীদের বসতবাড়ী পরিদর্শনের মাধ্যমে তাদের গাছের চারার সার্বিক অবস্থা জানবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ফাউন্ডেশনের পরিচালক মো শহিদুল ইসলাম বলেন গাছ দেশের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবনে অপরিসীম উপকার বয়ে আনে। গাছ অক্সিজেন উৎপাদনের মাধ্যমে মানুষের প্রাণধারণে সহায়তা করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বায়ু দূষণ কমায়। কৃষির জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কাঠ, ফল, ওষধি এবং কাগজ শিল্পসহ বিভিন্ন খাতে গাছ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। গ্রামীণ জীবনে জ্বালানি ও গৃহনির্মাণের কাঁচামাল হিসেবেও গাছ অপরিহার্য। সব মিলিয়ে একটি সবুজ পরিবেশ ও টেকসই উন্নয়নের জন্য গাছ রোপণ ও সংরক্ষণ দেশের জন্য অত্যন্ত জরুরি।
দুপুরে কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের উত্তর কুমরীরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন কালে ফাউন্ডেশনের পরিচালক শহিদুল ইসলাম, ব্যবস্থাপক আবু সোলায়মান, সদস্য আমজাদ হোসেন মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরসহ শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গগন উপস্থিত ছিলেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




























