ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ইউনিট ব্লক লেনদেন হয়েছে শেয়ার বাজারে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ খান মোহাম্মদ বশির

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর বাইরে এক্সচেঞ্জটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩১ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার

‎বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্লক মার্কেটে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। তৃতীয় কার্যদিবসে ২১ কোটি ১২ লাখ এবং চতুর্থ কার্যদিবসে ২০ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া, শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

‎গত সপ্তাহে খান ব্রাদার্সের ২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩০ পয়সা

‎তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্লক লেনদেন হয়েছে ১৬ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহ শেষে ব্যাংকের শেয়ারদর দাঁড়িয়েছে ৭০ টাকা ৫০ পয়সা। এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা কোম্পানিটির শেয়ারদর গত বৃহস্পতিবার শেষে ৬৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

‎এছাড়া গত সপ্তাহে ফাইন ফুডস লিমিটেডের ১২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এই শেয়ারটির দর সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৩০১ টাকা ৩০ পয়সা। আর পঞ্চম অবস্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্যাংকটির শেয়ারদর গত বৃহস্পতিবার ২৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ১৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ কোটি ৪৫ লাখ টাকা, সান লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৫৮ লাখ টাকা, ম্যারিকো বাংলাদেশের ২ কোটি ৪৬ লাখ টাকা এবং রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ইউনিট ব্লক লেনদেন হয়েছে শেয়ার বাজারে

আপডেট সময় ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫