জেটিভি নিউজ বাংলা
তারিখ :১৮ জুলাই ২০২৬ ইং,সময়:সকাল ১০:২৭ মিনিট।শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি গ্রেফতার, মতিঝিল থানায় সোপর্দ
রাজধানীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তানিম রেজা বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবেও তার পরিচিতি রয়েছে। এ বিষয়ে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

স্টাফ রিপোর্টার 





















