ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত এক কর্মী; একজন আটক

জেটিভি নিউজ বাংলা

তারিখ :১৬ জুলাই ২০২৬ ইং,সময়: বেলা ১২:০৫ মিনিট।

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত এক কর্মী; একজন আটক। 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিহতের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। এছাড়া জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে তিন থেকে চারজন ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জাহেদুল আলম জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে জাহেদুল আলম জাহাঙ্গীর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। গুরুতর আহত হাদিস মিয়াকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তিনজন সন্ত্রাসী জড়িত। তারা মিঠামইন এলাকার বাসিন্দা নয়; বাইরে থেকে ভাড়া করে এনে তাদের দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার আরও বলেন, যেহেতু নিহত ব্যক্তি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাই প্রাথমিক তদন্তে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। ঘটনার পরপরই মিঠামইন থানা পুলিশ একজনকে আটক করেছে। বাকি দুই সন্দেহভাজন অন্য এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

জেটিভি নিউজ বাংলা ঘটনাটির তদন্ত ও পরবর্তী আইনি অগ্রগতির বিষয়ে নজর রাখছে।

  জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত এক কর্মী; একজন আটক

আপডেট সময় ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬