জেটিভি নিউজ বাংলা
তারিখ :১৫ জুলাই ২০২৬ ইং,সময় :বেলা ১:০৯ মিনিট।প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ ও ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান। একই সঙ্গে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের অংশ হিসেবে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন, যা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিবেশবান্ধব ও সবুজ শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তিনি তাদের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এর আগে সকাল ১১টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে...

ডেস্ক রিপোর্ট 






















