ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ সরকারের ছয় মাস পূর্তি সামনে রেখে আগস্টে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা, মূল্যায়নে মন্ত্রীদের কর্মদক্ষতা প্রেমঘটিত হতাশা, ডেমরা পুলিশ লাইনস থেকে কনস্টেবলের আত্মহত্যা সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি গ্রেফতার, মতিঝিল থানায় সোপর্দ পরিকল্পনাভিত্তিক নেতৃত্বেই রাষ্ট্রের অগ্রগতি সম্ভব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্য ও স্থিতিশীলতার আহ্বান মির্জা ফখরুলের খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, নতুন হার নির্ধারণ করল সরকার  গার্মেন্টস শ্রমিক থেকে মোবাইল জুয়ার গডফাদার এখন কোটি কোটি টাকার মালিক তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ, বাজার থেকে প্রত্যাহারের আদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার,সময় সন্ধ্যা ০৭:৪ মিনিট। ঢাকা: শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো অথবা শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এরপর আন্দোলনকারীরা পুনরায় সায়েন্স ল্যাব মোড়ে ফিরে এসে সড়ক অবরোধ করেন। পরবর্তীতে তারা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগানে বিক্ষোভ অব্যাহত রাখেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় তাদের কণ্ঠে শোনা যায়— "তুমি কে, আমি কে— ফার্মের মুরগি" এবং "কে বলেছে, কে বলেছে— শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী" স্লোগান। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা। এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর চলমান বৈঠককে ঘিরে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট মহল।

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা

আপডেট সময় ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬