ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীপু মনি বললেন, ‘এখন আর জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে’ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, হইচইয়ে তোপের মুখে সালাহউদ্দিন আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ, প্রতি ইউনিট ২৫ টাকায় কিনবে সরকার সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছাল, নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর বিশ্ব পোশাকবাজারে তন্তুর পরিবর্তন, তুলানির্ভরতায় পিছিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর ৫৪০ কোটি টাকার চার ফ্লাইওভার প্রকল্পে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ রংপুরে চার খুনের পর মহানগর পুলিশ কমিশনার বদলি রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসনের অপেক্ষায় লাখো মানুষ, বাড়ছে অনিশ্চয়তা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর সরকার, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ চলছে, ঢাকামুখী রোগীর চাপ কমানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ১১ জুলাই ২০২৬ ইং,সময় বেলা ২:৪০ মিনিট। ছবি সংগৃহীত।

  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গ্রামের রোগীদের চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়ার প্রবণতা কমাতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকা মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের খ্যাতিমান ও অভিজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক জনগণের কাছে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার উদার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দীপু মনি বললেন, ‘এখন আর জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে’

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ চলছে, ঢাকামুখী রোগীর চাপ কমানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬