ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে সাজেকে আটকে প্রায় সাড়ে ৪৫০ পর্যটক, সবাই নিরাপদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ইং,সময়: বেলা :০১২৯ মিনিট।

পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে সাজেকে আটকে প্রায় সাড়ে ৪৫০ পর্যটক, সবাই নিরাপদ

  পাহাড়ি ঢলের কারণে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকরা দ্বিতীয় দিনের মতো সেখানেই অবস্থান করছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, প্রায় সাড়ে ৪৫০ পর্যটক সাজেকে আটকে থাকলেও সবাই নিরাপদ রয়েছেন। সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা জানান, বুধবার দীঘিনালা–সাজেক সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় সাজেকে ভ্রমণে আসা পর্যটকরা ফিরে যেতে পারেননি। তবে তাদের রুম ভাড়া পরিশোধ করতে হচ্ছে না। শুধু রুম সার্ভিস ও পানির সার্ভিস ফি দিয়েই তারা অবস্থান করছেন। তিনি আরও বলেন, বর্তমানে পর্যাপ্ত খাবার মজুত রয়েছে এবং আরও কয়েকদিন স্বাভাবিকভাবেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। এদিকে, সাজেক রিসোর্ট মালিক সমিতির সুপর্ণ দেব বর্মণ বলেন, সকাল থেকে বৃষ্টিপাত কমেছে। বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে আজ বিকাল অথবা আগামীকাল সকালে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে। স্থানীয়দের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে খুব শিগগিরই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে এবং আটকে পড়া পর্যটকেরা নিরাপদে গন্তব্যে ফিরতে পারবেন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে সাজেকে আটকে প্রায় সাড়ে ৪৫০ পর্যটক, সবাই নিরাপদ

আপডেট সময় ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬