ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না, ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৪ জুলাই ২০২৬ ইং, শনিবার সময়: দুপুর ০৩:৩৬ মিনিট।

 জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না, ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিকে বিভক্ত করে কোনওভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চান না। শনিবার (৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ স্মরণসভার আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে। তবে এর অর্থ এই নয় যে কাউকে বঞ্চিত করা হবে। তিনি প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিয়মতান্ত্রিক বিচারের জন্য অপেক্ষা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনও একক ব্যক্তি বা একক দলের নয়; এটি দেশের প্রতিটি শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের অর্জন। যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন, মানুষের ভাগ্যের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার যেভাবে বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে মানুষের ওপর অবিচার করেছে, সেই পথ অনুসরণ করা যাবে না। দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তাই ভবিষ্যতে কোনও অপশক্তি যেন দেশ গঠনের এই লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান আরও বলেন, জুলাইয়ের শহীদদের প্রকৃত সম্মান জানাতে হলে কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দেশ সমৃদ্ধির পথে এগোতে পারলে ভবিষ্যতে শহীদ পরিবারের সদস্যরা গর্বের সঙ্গে বলতে পারবেন, তাদের স্বজনদের সর্বোচ্চ আত্মত্যাগ দেশের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না, ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

আপডেট সময় ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬