ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল, মাদকমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার খোরশেদ আলমের

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৩০ জুন ২০২৬ ইং,সময়: দুপুর ২:০০ মিনিট।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাভার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন মাদবর। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লায়ন মোহাম্মদ খোরশেদ আলম বলেন, অত্যন্ত কষ্টের সঙ্গে তিনি লক্ষ্য করছেন যে, সাভার পৌরসভার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে না। তিনি আরও বলেন, শুধু এ বিষয়ই নয়, বর্তমানে সাভার উপজেলায় উদ্বেগজনক হারে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিস্তার ঘটছে। একটি অসাধু মহল পরিকল্পিতভাবে সমাজ ও দেশকে ধ্বংসের পথে ঠেলে দিতে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। খোরশেদ আলম বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ায় যদি তিনি সাভার পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারেন, তাহলে তিনি এমন একটি পৌরসভা গড়ে তুলবেন যেখানে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই তিনি পৌরসভা পরিচালনা করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এবার মাঠপর্যায়ের ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে দল গঠন করা হবে, কোনো ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বকে নয়। এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে মেয়র হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল, মাদকমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার খোরশেদ আলমের

আপডেট সময় ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬