জেটিভি নিউজ বাংলা
প্রতিকৃতি ছবি, বাস্তব ছবি ও ভিডিও পরবর্তী পর্বে আসছে.... তারিখ: ৩০ জুন ২০২৬ ইং | সময়: সকাল ০৯:৪৩ মিনিট।আশুলিয়া এসিল্যান্ড অফিসে সহকারী নামজারী রহিসুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ, গোপন ক্যামেরায় মিলেছে নতুন তথ্যের দাবি
আশুলিয়া ভূমি (এসিল্যান্ড) অফিসের সহকারী নামজারী রহিসুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি নামজারী কার্যক্রমে সরকারি নির্ধারিত ফির বাইরে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। আর কোনো সেবাগ্রহীতা অতিরিক্ত অর্থ দিতে অপারগ হলে, তাকে নানা ধরনের বিড়ম্বনা, হয়রানি ও ঝুঁকির মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগে আরও বলা হয়েছে, নিজের এসব কথিত অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যেতে আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকজন অসাধু সাংবাদিককে মাসোহারা দিয়ে প্রভাবিত করে রেখেছেন সহকারী নামজারী রহিসুল ইসলাম। জেটিভি নিউজ বাংলার দাবি, এ অভিযোগের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ তাদের হাতে রয়েছে। গণমাধ্যমটির নির্বাহী পরিচালক রহিসুল ইসলামের কার্যালয়ে প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যেই একজন টেলিভিশন সাংবাদিক তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পুরো ঘটনাটি জেটিভি নিউজ বাংলার গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমটি। জেটিভি নিউজ বাংলার অনুসন্ধানে উঠে আসা এ ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য, গোপন ক্যামেরার ভিডিও এবং সংশ্লিষ্ট প্রমাণ তুলে ধরা হবে পরবর্তী প্রতিবেদনে। বিস্তারিত আসছে জেটিভি নিউজ বাংলার দ্বিতীয় পর্বে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

স্টাফ রিপোর্টার 





















