ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

মাদক অপরাধ দমনে ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সংসদে বিল, সাইবার নিরাপত্তা আইনের ২০ ধারা বিলুপ্তির প্রস্তাব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

ফাইল ছবি তারিখ: ২৮ জুন ২০২৬ ইং,সময়: সকাল ১১:০১ মিনিট।

মাদক অপরাধ দমনে ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সংসদে বিল, সাইবার নিরাপত্তা আইনের ২০ ধারা বিলুপ্তির প্রস্তাব

মাদক সংক্রান্ত প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার রোধ, দ্রুত বিচার নিশ্চিত এবং বিচারিক কার্যক্রম আরও কার্যকর করতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটি উত্থাপনের পর আপত্তি জানানো হলে তা অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। একই দিনে ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’ বিলও সংসদে উত্থাপন করা হয়। এ বিলে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ২০ নম্বর ধারা বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে বিল দুটি উত্থাপন করা হয়। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন। বিল উত্থাপনের পর এতে আপত্তি জানানো হলে স্পিকার বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য পাঠিয়ে দেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে মাদকাসক্তি ও মাদক সংক্রান্ত অপরাধ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান মামলার চাপের কারণে সাধারণ আদালতে এসব মামলার বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগছে। এ পরিস্থিতিতে মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পৃথক ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া সাইবার স্পেসে সংঘটিত মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নতুন বিধান সংযোজনের প্রস্তাব রাখা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রাধিকার এবং ডগ স্কোয়াড গঠনের বিধানও বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ জুন ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হয়েছিল।

সাইবার নিরাপত্তা আইনের ২০ ধারা বিলুপ্তির প্রস্তাব

অপরদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন। এতে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ২০ নম্বর ধারা বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। তবে বিলের কপি সময়মতো না পাওয়ায় এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। পরে স্পিকার বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে প্রণীত সাইবার নিরাপত্তা আইনের ২০ নম্বর ধারায় সাইবার স্পেসে জুয়া খেলা সংক্রান্ত অপরাধ ও দণ্ডের বিধান ছিল। তবে জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে একটি পৃথক, সুনির্দিষ্ট ও বিস্তারিত আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে নতুন আইন কার্যকরের লক্ষ্যে সাইবার নিরাপত্তা আইন থেকে জুয়া-সংক্রান্ত ২০ নম্বর ধারা বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

মাদক অপরাধ দমনে ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সংসদে বিল, সাইবার নিরাপত্তা আইনের ২০ ধারা বিলুপ্তির প্রস্তাব

আপডেট সময় ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬