ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৭ জুন ২০২৬ ইং, শনিবার সময়: সন্ধ্যা ০৭:২৭ মিনিট।

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভার: যুব সমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন-এর উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন ২০২৬) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভারের থানা রোডস্থ বাগানবাড়ী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ কামরুজ্জামান, সভাপতি, সাভার সিটিজেন ক্লাব লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. দিদারুল ইসলাম দিপু, প্রতিষ্ঠাতা সভাপতি, যুব উদ্যোক্তা ফাউন্ডেশন। কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক ব্যবসা পরিচালনা, ডিজিটাল মার্কেটিং, নেটওয়ার্কিং এবং নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে ঈদ পুনর্মিলনীর আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন। উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বারামখানা, সাভার-এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশের উন্নয়ন, যুব সমাজের অগ্রগতি এবং উদ্যোক্তাদের সফলতা কামনা করে সমাপনী বক্তব্য প্রদান করা হয়।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬