জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৫ জুন ২০২৬ ইং,সময়: বিকেল ০৫:১০ মিনিট।সাভার এলজিইডিতে অনিয়মের গডফাদার কে? একাউন্টেন্ট কাজী আসাদুল হায়দারকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য, আসছে অনুসন্ধানী প্রতিবেদন
সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ের একাউন্টেন্ট কাজী আসাদুল হায়দারকে ঘিরে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট পরিচালনার অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক দলের কিছু ঠিকাদারকে ব্যবহার করে এবং কখনো স্থানীয় ক্যাডার বাহিনীর সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের ইটসহ বিভিন্ন কাঁচামাল ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এর মাধ্যমে গড়ে তোলা হয়েছে অবৈধ সম্পদের পাহাড়। স্থানীয় সূত্রে জানা যায়, সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ে টানা ১৭ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন কাজী আসাদুল হায়দার। দীর্ঘ এই সময়ে তার প্রভাব ও ক্ষমতার বলয় এতটাই বিস্তৃত হয়েছে যে, তিনি অনিয়মকে নিয়মে পরিণত করে কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু অসাধু সাংবাদিককে ব্যবহার করে জেটিভি নিউজ বাংলার নির্বাহী পরিচালক রুমন জোয়ার্দ্দার জনির ওপর প্রভাব বিস্তার এবং বিভিন্নভাবে দাপট দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে এসব চাপ ও প্রভাবের তোয়াক্কা না করে অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেটিভি নিউজ বাংলা। জেটিভি নিউজ বাংলার বিশেষ অনুসন্ধানী টিম ইতোমধ্যে সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ের একাউন্টেন্ট কাজী আসাদুল হায়দারের অর্জিত সম্পদ, সম্পদের উৎস, বিভিন্ন আর্থিক লেনদেন এবং উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগসংক্রান্ত নানা তথ্য ও উপাত্ত সংগ্রহ করেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই প্রকাশ করা হবে বিস্তারিত ভিডিও অনুসন্ধানী প্রতিবেদন। সংশ্লিষ্ট সূত্র বলছে, অনুসন্ধানে উঠে আসা তথ্যগুলো প্রকাশিত হলে সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হতে পারে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে জেটিভি নিউজ বাংলা ভবিষ্যতেও সত্য উদঘাটনে কাজ করে যাবে বলে জানিয়েছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 




















