ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

রাজধানীর শ্যামপুরে ভাড়া বাসা থেকে এইচএসসি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২০ জুন ২০২৬ ইং শনিবার,সময়: রাত ০৯:২৭ মিনিট। ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরে ভাড়া বাসা থেকে এইচএসসি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুরের মীর হাজিরবাগ এলাকায় ভাড়া বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। নিহত এনামুল হক বিজয় বরিশালের কাজিরহাট থানার চুনার চর গ্রামের শ্রমিক মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মীর হাজিরবাগ এলাকায় একটি ছয়তলা ভবনের ভাড়া বাসায় বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে বিজয় ছিলেন বড়। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃতের মামাতো ভাই আল আমিন জানান, বিজয় কিছুটা রাগী প্রকৃতির ছিলেন। কয়েকদিন ধরে বিভিন্ন বিষয়ে হঠাৎ করেই রেগে যেতেন। সম্প্রতি তার মধ্যে মানসিক সমস্যার লক্ষণও দেখা দিয়েছিল। তিনি আরও জানান, শনিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন বিজয়। পরে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। শ্যামপুর থানার এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিজয়ের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

রাজধানীর শ্যামপুরে ভাড়া বাসা থেকে এইচএসসি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬