ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২০ জুন ২০২৬ ইং, শনিবার সময়: বিকাল ০৪:৪৪ মিনিট।

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২০ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো টেক্সটাইল শিল্প। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে এ খাতে নানা ধরনের চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং খাতটির টেকসই উন্নয়নে এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আমরা টেক্সটাইল খাতে বিশ্বে নেতৃত্ব দিতে চাই। এ জন্য গবেষণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির সংযোজন করতে হবে।” তিনি আরও বলেন, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। এ সময় তিনি ‘গ্রিন টেক্সটাইল’ উদ্যোগ এবং রিসাইক্লিং ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির হোখশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক বাস্টিয়ান কোয়াটেলবাউম। বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে, দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  

জেটিভি নিউজ বাংলা

দেশ ও দশের কথা বলে.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬