জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২০ জুন ২০২৬ ইং, শনিবার,সময়: সকাল ১০:০০ মিনিট। ফাইল ছবিমোহাম্মদপুরে ছুরিকাঘাতে আহত বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে ঢামেকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত বিএনপি নেতা মো. নুরুল ইসলামকে দেখতে ববি হাজ্জাজ রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ১৫ মিনিটে প্রতিমন্ত্রী হাসপাতালটিতে পৌঁছে আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মো. নুরুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মোহাম্মদপুর থানা এলাকার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আহত বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 






















