ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

টাসম্যাকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বিজয়ের, মাসে ১০২ কোটি রুপি পাচারের অভিযোগ

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৭ জুন ২০২৬ ইং,সময়: সকাল ১০:২৬ মিনিট। ছবি সংগৃহীত  

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) ঘিরে দীর্ঘদিনের অনিয়ম, অনানুষ্ঠানিক অর্থ আদায় এবং কথিত পার্টি ফান্ড সংগ্রহের বিরুদ্ধে কঠোর অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। একই সঙ্গে মদ বিক্রি থেকে অর্জিত প্রতিটি রুপি সরাসরি রাজ্য কোষাগারে জমা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে যে টাসম্যাকের কার্যক্রমের সঙ্গে জড়িত অনানুষ্ঠানিক পার্টি ফান্ড সংগ্রহের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। সরকারি হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে রাজ্যের কোষাগার থেকে প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি লোপাট হয়েছে। এ ঘটনায় দ্রাবিড় মুন্নেত্র কাঝাগাম (ডিএমকে)-এর বিরুদ্ধে টাসম্যাককে ব্যবহার করার অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছে সূত্রগুলো। মুখ্যমন্ত্রী বিজয় টাসম্যাকের পাইকারি ও খুচরা বিক্রয় নেটওয়ার্কজুড়ে দীর্ঘদিন ধরে চলা এই অনানুষ্ঠানিক নগদ অর্থ সংগ্রহের ব্যবস্থা অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের এই বড় ধরনের সংস্কার কার্যক্রমের তদারকি করছেন রাজ্যের নিষেধাজ্ঞা ও আবগারি মন্ত্রী কে ভিগনেশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দুর্নীতি কিংবা সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের ওপর নির্ভর করে তার সরকারের রাজস্বের প্রয়োজন নেই। মন্ত্রী ভিগনেশ আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশনা ছিল— অবিলম্বে সব ধরনের অর্থ পাচার বন্ধ করতে হবে এবং জনগণের অর্থ রাজ্য কোষাগারে ফিরিয়ে আনতে হবে। সূত্রগুলো জানিয়েছে, টাসম্যাককে ঘিরে এই অভিযান কেবল শুরু। নতুন সরকার অন্যান্য বিভাগেও রাজস্ব ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে যাচ্ছে। এর মধ্যে খনি বিভাগকে পরবর্তী অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। টাসম্যাক সংস্কার কার্যক্রমকে তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সরকারের মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম দিকের সিদ্ধান্তগুলোর একটি ছিল রাজ্যের ৭১৭টি টাসম্যাক খুচরা মদের দোকান বন্ধ করে দেওয়া। সরকারের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে বছরে প্রায় ৮ হাজার কোটি রুপি রাজস্ব কমে যাবে। তবে রাজস্ব ক্ষতির আশঙ্কা সত্ত্বেও দুর্নীতি দমন এবং অর্থ পাচার বন্ধে সরকার তার অবস্থান থেকে সরে আসবে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।   সূত্র: এনডিটিভি    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

টাসম্যাকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বিজয়ের, মাসে ১০২ কোটি রুপি পাচারের অভিযোগ

আপডেট সময় ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬