ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

মুক্তিযোদ্ধাদের অসম্মানকারীদের বাসস্থান পাকিস্তান: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৩ জুন ২০২৬ ইং,সময়: রাত ১০:৫০ মিনিট

নোয়াখালীর সোনাইমুড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তিনি মন্ত্রী হিসেবে নয়, বরং জনগণের একজন কাছের সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মী হিসেবে থাকতে চান। জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বুধবার (০৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আজ আমি এখানে এসেছি মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করতে। তারা কোনো দলের নয়, মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। তারা যুদ্ধ না করলে এ দেশ স্বাধীন হতো না। আমিও একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান। আপনারা মুক্তিযোদ্ধাদের সম্মান করবেন। কেউ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করে, তাদের বাসস্থান পাকিস্তান।” তিনি আরও বলেন, নেতৃত্বের প্রকৃত শক্তি পদ-পদবিতে নয়, বরং জনগণের আস্থা ও ভালোবাসায় নিহিত। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা এবং তাদের সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করা। এ লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের কল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, “জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। দলের দুর্নাম বা বদনাম হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।” অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, টি. এম. মোশারফ হোসেন, নোয়াখালীর পুলিশ সুপার মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসক নোয়াখালী। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার, সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ কবির হেসেনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

মুক্তিযোদ্ধাদের অসম্মানকারীদের বাসস্থান পাকিস্তান: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

আপডেট সময় ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬