ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিয়ের আশ্বাসে সহবাস ও সন্তান জন্মের অভিযোগ, স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০২ জুন ২০২৬ ইং| সময়: ১০:৫০ মিনিট সকাল ফরিদপুরের সদরপুর উপজেলার বাঙ্গালকান্দা গ্রামের এক নারী মর্জিনা অভিযোগ করেছেন, একই গ্রামের রাসেল নামের এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের আশ্বাস দেওয়ার পর তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এবং ওই আশ্বাসের ভিত্তিতে তারা বিভিন্ন সময় স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করেন বলে দাবি করেন তিনি। মর্জিনার ভাষ্য অনুযায়ী, প্রথমে তারা সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় একসঙ্গে বসবাস শুরু করেন। পরে ঢাকায় রাসেলের পারিবারিক বাসায়ও তারা একসঙ্গে থাকেন। এই সম্পর্কের মধ্যেই তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে বলে তিনি জানান। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় একসঙ্গে বসবাস এবং সন্তান জন্মগ্রহণের পরও রাসেল তাকে আইনগতভাবে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে অন্যত্র আরও একটি পরিবার গঠন করেছেন বলেও আলোচনা রয়েছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বর্তমানে মর্জিনা তার সন্তানের পিতৃপরিচয় নিশ্চিতকরণসহ আইনগত ও সামাজিক স্বীকৃতি দাবি করছেন। একই সঙ্গে তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিয়ের আশ্বাসে সহবাস ও সন্তান জন্মের অভিযোগ, স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা

আপডেট সময় ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬