ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, এনসিপি সংগঠক আনোয়ারকে পিটুনি; পরে পুলিশের হাতে সোপর্দ

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ৩১ মে ২০২৬ ইং |সময়: বিকাল ০৪:০৮ মিনিট।  

  প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ‘হত্যার হুমকি’সহ বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে পিটুনি দেওয়া হয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। শনিবার (৩০ মে) রাত ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের শফিক আহমদের ছেলে রুহুল আমিন (৪৯) বাদী হয়ে এনসিপি নেতা আনোয়ার হোসেন (৩৮)সহ একই এলাকার চারজনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। পিটুনির শিকার আনোয়ার হোসেন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়পুরের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় ক্ষুব্ধ কিছু মানুষ এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে আটক করে মারধর করে। এ সময় আহত আনোয়ারকে বলতে শোনা যায়, রায়পুরের এমপি আবুল খায়ের ভূঁইয়ার গুণ্ডা বাহিনী তার ওপর হামলা করেছে এবং এ ঘটনার বিচার হওয়া উচিত। ঘটনার খবর পেয়ে বাসাবাড়ী বাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনোয়ারকে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের দাবি, আনোয়ার স্থানীয় আওয়ামী লীগের সময় দলটির দাপুটে কর্মী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও নোংরা বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। থানা হেফাজতে থাকায় আনোয়ার হোসেনের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আনোয়ার নিজেকে এনসিপি নেতা পরিচয় দেন। খবর পেয়ে পুলিশ তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রুহুল আমিন নামের এক ব্যক্তি আনোয়ারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলার প্রস্তুতি নিয়েছেন। মামলা রেকর্ডের পর তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, এনসিপি সংগঠক আনোয়ারকে পিটুনি; পরে পুলিশের হাতে সোপর্দ

আপডেট সময় ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬