ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বৈঠকে ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৩০ মে ২০২৬ ইং, সময় রাত ১২:৩০ মিনিট। ছবি সংগৃহীত

 ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বৈঠকে ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বৈঠকে বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে অবশ্যই এই মর্মে সম্মত হতে হবে যে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। একই সঙ্গে আন্তর্জাতিক নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং সেখানে পাতা মাইন ধ্বংস করতে হবে। খবর বিবিসির। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি এখন সিচুয়েশন রুমে বৈঠকে বসছি, যাতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়।” এর আগে মার্কিন কর্মকর্তারা বিবিসিকে জানান, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য চুক্তির কাঠামো বা সমঝোতা স্মারকে (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সম্মত হয়েছে। তবে এটি এখনও ট্রাম্প ও ইরানের নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চুক্তির আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। ট্রাম্প আরও জানান, তিনি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার করতে প্রস্তুত এবং সেখানে আটকে থাকা জাহাজগুলোকে নিজ নিজ গন্তব্যে ফেরার প্রক্রিয়া শুরু করার সুযোগ দেওয়া হবে। একই পোস্টে তিনি বলেন, “ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া ও ধ্বংস করার অনুমতি দিতে হবে যুক্তরাষ্ট্রকে।” দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করতে হবে এবং তাদের বিদ্যমান মজুত সরিয়ে ফেলতে হবে, যা তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এদিকে, সূত্রের বরাতে ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ট্রাম্পের সর্বশেষ মন্তব্য ছিল “সত্য ও মিথ্যার মিশ্রণ”। সংস্থাটি দাবি করেছে, দুই পক্ষের সমঝোতা স্মারকে পারমাণবিক উপাদান ধ্বংস করার কোনো শর্ত অন্তর্ভুক্ত ছিল না। গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আলোচকরা এখনও কিছু ভাষাগত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিও রয়েছে। তিনি বলেন, “আমরা এখনও সেখানে পৌঁছায়নি, তবে খুব কাছাকাছি আছি এবং আমরা কাজ চালিয়ে যাবো।” গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ফলাফল সামনে আসেনি।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বৈঠকে ট্রাম্প

আপডেট সময় ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬