জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৯ মে ২০২৬ ইং, শুক্রবার, সময়: রাত ০৮:১২ মিনিট।কোরবানির বর্জ্য ও সড়কে ময়লা পড়ে থাকায় ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাময়িক বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য এবং আগে থেকে জমে থাকা ময়লা সড়কে পড়ে থাকার ঘটনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)। শুক্রবার (২৯ মে) বিকেলে তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা সড়কে পড়ে থাকার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ডেস্ক রিপোর্ট 




















