ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ঈদযাত্রায় স্বস্তি, ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে প্রায় ৯০ হাজার যানবাহন, টোল আদায় ৯ কোটি ৮৩ লাখ টাকার বেশি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ঈদযাত্রায় স্বস্তি, ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে প্রায় ৯০ হাজার যানবাহন, টোল আদায় ৯ কোটি ৮৩ লাখ টাকার বেশি

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ২৭ মে ২০২৬, বুধবার,সময় :১০:৪৪ মিনিট পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের চাপ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঈদযাত্রার তৃতীয় দিনেও পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ছিল উল্লেখযোগ্য। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ব্যবস্থাপনার কারণে কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। রাত পোহালেই ঈদ হওয়ায় বুধবারও দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ির পথে রওনা হয়েছেন। সর্বশেষ দুই দিনে, অর্থাৎ শেষ ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৮৯ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ মে ২০২৬ রাত ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫০৮টি যানবাহন। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে ২৬ মে পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এদিন মোট টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। এর আগের দিন, অর্থাৎ ২৫ মে ২০২৬ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। সব মিলিয়ে ওই দিন পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়। সেদিন টোল আদায় হয় ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। সকাল থেকেই পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং পণ্যবাহী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে টোল প্লাজায় অতিরিক্ত লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য পৃথক লেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে সামনে রেখে টোল প্লাজার সক্ষমতা বৃদ্ধি, অতিরিক্ত জনবল নিয়োগ এবং যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। ঘরমুখো যাত্রীরা জানিয়েছেন, বিগত বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক। বিশেষ করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজট না থাকায় তারা তুলনামূলক দ্রুত সময়েই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ঈদযাত্রায় স্বস্তি, ৪৮ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে প্রায় ৯০ হাজার যানবাহন, টোল আদায় ৯ কোটি ৮৩ লাখ টাকার বেশি

আপডেট সময় ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬