ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চীনের কয়লা খনি বিস্ফোরণে প্রাণহানি: শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেটিভি নিউজ বাংলা

ফাইল ছবি তারিখ: ২৪ মে ২০২৬ ইং| সময়: রাত ১১:০০ মিনিট।   চীনের শানঝি প্রদেশে ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৪ মে) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, চীনের এই দুঃসময়ে বাংলাদেশ পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা ও ঘটনার তদন্তে চলমান প্রচেষ্টাকে বাংলাদেশ সাধুবাদ জানায়। রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার এবং চীনের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, খনিতে আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা এবং নিখোঁজদের সন্ধানে যারা নিরলসভাবে কাজ করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্যও বাংলাদেশের প্রার্থনা রয়েছে। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পান—সেই কামনা করছে বাংলাদেশ। উল্লেখ্য, চীনের উত্তরের শানঝি প্রদেশে গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চীনের কয়লা খনি বিস্ফোরণে প্রাণহানি: শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬