জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৩ মে ২০২৬ ইং | সময়: রাত ০৯:১৪ মিনিট। মিনিটধানমন্ডিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ২৬ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— মাহফুজুর রহমান ওরফে মুরাদ, সোহরাব খাঁ, মোস্তাক বিশ্বাস, রনি, জনি, মুরাদ লস্কর, সিয়াম হোসেন, তারিক জামিল, রাজু, বিল্লাল বখতিয়ার, চয়ন বিশ্বাস, অমিত চক্রবর্তী, তানজিল বিন রশীদ, নিহাদুল ইসলাম, সুপ্ত ঘোষ, সজিব সাহা, কুতুব হিলালী, শিমুল, সোহান আহমেদ, তামিম মোল্লা, সানিউল্ল্যাহ ওরফে শিমুল ব্যাপারী, আব্দুল হান্নান বিশ্বাস, মির্জা ফারহান আনন্দ, নাইমুর রহমান সোহাগ, আব্দুর রহিম ও জাহিদ হাসান। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার ইন্সপেক্টর মোহাম্মদ রেজানুর রহমান গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন সময়ে ধানমন্ডি এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে সমবেত হয়ে বাংলাদেশ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের লক্ষ্যে মিছিল ও কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে আরও বলা হয়, শুক্রবার দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আসামিরাসহ অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিরা সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে ধানমন্ডি এলাকায় জড়ো হন। অভিযোগ অনুযায়ী, তারা দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১১/১২ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ডেস্ক রিপোর্ট 




















