ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

এলপি গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের অভিনব কৌশল, কুড়িগ্রামে আটক ২

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৩ মে ২০২৬ ইং | সময়: রাত ৮:৪১ মিনিট

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এলপি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা ভরে পাচারের সময় সুজন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে উপজেলার কচাকাটা থানাধীন তালতলা বাজার এলাকায় পরিচালিত অভিযানে তাকে সিলিন্ডারভর্তি গাঁজাসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন। আটক সুজন মিয়া কচাকাটা থানার শোভারকুটি গ্রামের শামসুল হকের ছেলে। পুলিশের দাবি, তিনি নিয়মিত ভারত থেকে গাঁজা এনে ঢাকায় পাচার করতেন। পুলিশ জানায়, শুক্রবার ভারত থেকে সুজন মিয়া গাঁজার একটি চালান নিয়ে এসেছেন— এমন তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। রাতের বেলায় ফাঁকা গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়িতে যাওয়ার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে শনিবার সকালে তিনি সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে কচাকাটা থানা পুলিশের অভিযানে সুজনকে সিলিন্ডারসহ আটক করা হয়। পরে সিলিন্ডার কেটে এর ভেতর থেকে প্রায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারের মুখের নব খুলে রাতভর এক টুকরো করে গাঁজা ভরে মোট ৮ কেজি গাঁজা ঢুকিয়েছিলেন সুজন। ঢাকায় নিয়ে এসব গাঁজা কেনা দামের দ্বিগুণেরও বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল বলে তিনি জানিয়েছেন। অধিক মুনাফার আশায় মাদক ব্যবসায়ীরা এখন পাচারের জন্য নানা অভিনব কৌশল ব্যবহার করছে বলেও মন্তব্য করেছে পুলিশ। এদিকে, পৃথক আরেক অভিযানে কচাকাটা থানাধীন মাদারগঞ্জ ঘাট এলাকা থেকে মোন্নাফ (৩৬) নামে এক ব্যক্তিকে ১৯৩টি ইয়াবাসহ আটক করা হয়েছে। মোন্নাফ নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি একই ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ভাষা (৪০)-এর হয়ে নিয়মিত মাদক পরিবহনের কাজ করতেন। এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সুজন সম্ভবত এর আগেও একই পদ্ধতিতে গাঁজা পরিবহন করেছে। আগে সফল হওয়ায় আবারও একই কৌশল অনুসরণ করেছিল। তবে এবার সে পুলিশের জালে ধরা পড়েছে।” পুলিশ জানিয়েছে, গাঁজা পরিবহনের অভিযোগে সুজন মিয়া এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় মোন্নাফ ও শফিকুল ইসলাম ভাষার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

এলপি গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের অভিনব কৌশল, কুড়িগ্রামে আটক ২

আপডেট সময় ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬