ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

সিলেটে র‌্যাব সদস্য হত্যার পর সাঁড়াশি অভিযান, ২৩৩ গ্রেফতার; ট্রাফিক আইনে ১০০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৩ মে ২০২৬ ইং| সময়: রাত ৮:২৫ মিনিট। সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যুর ঘটনায় নগরজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। দুই দফার বিশেষ অভিযানে ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগে মোট ২৩৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) সকালে নগরীর তোপখানা এলাকায় এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় ছুরিকাঘাতের শিকার হন র‌্যাব সদস্য ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে ইমন আচার্যের মরদেহ স্বজনরা তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যান। এই ঘটনার পরপরই নগরজুড়ে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে এসএমপি। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টার অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত আরও ১৬৬ জনকে আটক করা হয়। দুই দিনের অভিযানে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ২৩৩ জনে। অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে ২৩৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি ছাড়াও ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, দালাল, ভেজাল খাদ্য প্রস্তুতকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

সিলেটে র‌্যাব সদস্য হত্যার পর সাঁড়াশি অভিযান, ২৩৩ গ্রেফতার; ট্রাফিক আইনে ১০০ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬