মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাসের খোঁজ নিলেন মিয়া গোলাম পরওয়ার
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৯ মে ২০২৬ | সময়: বেলা ১২:০৩ মিনিট। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের রাজনীতিতে সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত আবারও সামনে এলো। অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের খোঁজ নিতে মালয়েশিয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। হাসপাতালে সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন এবং বিএনপির এই জ্যেষ্ঠ নেতার সুস্থতা কামনা করেন। মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহর দরবারে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। রাজনৈতিক ভিন্নমত থাকলেও একজন অসুস্থ রাজনৈতিক নেতার পাশে দাঁড়িয়ে খোঁজখবর নেওয়ার এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)। মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের সুস্থতা কামনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলেও উদ্বেগ ও শুভকামনা অব্যাহত রয়েছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ডেস্ক রিপোর্ট 




















