ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

মেটার আয় বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা, অথচ অর্থনীতিতে নেই কোনো অবদান: সেমিনারে দাবি

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৭ মে ২০২৬ ইং| সময়: রাত ০৯:১৬ মিনিট ছবি সংগৃহীত রাজধানীর একটি হোটেলে শনিবার (১৬ মে) অনুষ্ঠিত ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা দাবি করেছেন, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৮ হাজার কোটি টাকা আয় করে নিয়ে যায় মেটা। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সমীর কুমার দে। স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। প্রতিটি ব্যবহারকারীর কাছ থেকে প্রতিষ্ঠানটি গড়ে ১৫ ডলার আয় করে। সে হিসাবে বাংলাদেশ থেকে মেটার মোট আয় দাঁড়ায় প্রায় ৭০ কোটি ডলার, যা প্রতিষ্ঠানটির নিজস্ব হিসাব অনুযায়ী নির্ধারিত। তবে এ বিপুল আয়ের পরও বাংলাদেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির দৃশ্যমান কোনো অবদান নেই বলে মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকার ৫জি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রামীণ পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। তিনি জানান, এ খাতে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। সেমিনারে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বুয়েটের অধ্যাপক ড. লুৎফা আক্তার এবং বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিভিন্ন দিক তুলে      

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

মেটার আয় বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা, অথচ অর্থনীতিতে নেই কোনো অবদান: সেমিনারে দাবি

আপডেট সময় ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬